ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নবজাতক সন্তানের পর করোনায় মারা গেলেন মেডিকেল ছাত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 4:03 PM

নবজাতক সন্তানের পর করোনায় মারা গেলেন মেডিকেল ছাত্রী

নবজাতক সন্তানের পর করোনায় মারা গেলেন মেডিকেল ছাত্রী

সন্তান প্রসবের দুইদিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী শেফা ইসলাম তুলি (২৫)। আজ রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল রাতে তার নবজাতক সন্তানেরও মৃত্যু হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন শেফা ইসলাম তুলি। মাত্র দুইদিন আগে তিনি সন্তান প্রসব করেছিলেন।

শেফা ইসলামের সহপাঠী নাফিসা তাহসীন তরি বলেন, গত ২৪ জুলাই দুপুরে স্কয়ার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন শেফা ইসলাম তুলি। সে সময় শিশুটির অবস্থাও আশঙ্কাজনক ছিল। শিশুটিকে নবজাতক আইসিইউতে (এনআইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গতকাল রাত ১০টার দিকে শিশুটি মারা গেছে। আর আজ শেফা ইসলাম মারা গেলেন।’

তিনি বলেন, ‘আমি ও শেফা ইসলাম একই বর্ষের শিক্ষার্থী। আমাদের এখনো ফাইনাল পরীক্ষা বাকি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status