|
সাতক্ষীরা কারাগারে সাবেক পিপিও আওয়ামীলীগ নেতার মৃত্যু
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা কারাগারে সাবেক পিপিও আওয়ামীলীগ নেতার মৃত্যু কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাডভোকেট আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কারাগারে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।সেখানেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরিনারের দাবি তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। সঠিক সময়ে উপযুক্ত ও উন্নত চিকিৎসাবঞ্চিত হওয়ার কারণেই কারাগারে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। সাতক্ষীরা জেলা কারাগার কর্তৃপক্ষ জানান, বন্দি থাকা অবস্থায় অ্যাডভোকেট আব্দুল লতিফকে সব ধরনের নিয়মতান্ত্রিক চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই তার দেখভাল করা হয়েছে এবং এখানে কোনো ধরনের অবহেলার সুযোগ ছিল না। আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুতই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
