|
সরিষাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সরকারের এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্ধারিত মান বজায় রেখে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলেও আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সরিষাবাড়ী উপজেলা থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে। কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং খাদ্য মজুত শক্তিশালী করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
