|
৮ নং ওয়ার্ডবাসীকে মিজানুর রহমান রুবেল খাঁনের ঈদ শুভেচ্ছা
খন্দকার শহীদুল ইসলাম, জামালগঞ্জ
|
![]() ৮ নং ওয়ার্ডবাসীকে মিজানুর রহমান রুবেল খাঁনের ঈদ শুভেচ্ছা এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন— “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, মহানুভবতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। এই পবিত্র ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।” তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ। সমাজে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অসহিষ্ণুতা দূর করে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক—এই প্রত্যাশা করি। আমরা যেন সবাই একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াই এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসি।” তিনি দেশ ও জাতির সার্বিক উন্নতি, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহার শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে একসাথে কাজ করতে পারি।” পরিশেষে তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীসহ সমগ্র দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন। পাশাপাশি তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন, যাতে ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে যেতে পারেন। ঈদ মোবারক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
