ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওয়ার্নকে অনুসরণ করে সফল ‘ব্যাটসম্যান’ ব্রড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 July, 2020, 4:05 PM

ওয়ার্নকে অনুসরণ করে সফল ‘ব্যাটসম্যান’ ব্রড

ওয়ার্নকে অনুসরণ করে সফল ‘ব্যাটসম্যান’ ব্রড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। স্বাগতিকদের বড় স্কোর গড়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন ‘ব্যাটসম্যান’ স্টুয়ার্ট ব্রড। অবাক হওয়ার কিছু নেই, ব্রড মূলত বোলার হলেও দলের প্রথম ইনিংসে পুরোপুরি ব্যাটসম্যানদের মতো খেলেছেন তিনি। অজি কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নকে অনুসরণ করেই এমন ইনিংস খেলেছেন বলে জানিয়েছেন এই ফাস্ট বোলার।

শনিবার বলা যায় ম্যানচেস্টারে ঝড় তুলেছিলেন ব্রড। মাত্র ৩৩ বলে ফিফটি তুলে নেন তিনি।  আড়াই বছরের বেশি সময় পর অর্ধশতকের দেখা পাওয়া ব্রডের ৪৫ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসের সুবাদেই ৩৬৯ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

ব্যাটিংয়ে ঝড় তোলার পর বোলিংয়েও সমান উজ্জ্বল ছিলেন ব্রড। দিন শেষে এই পেসার জানান, শেন ওয়ার্নের ব্যাটিং পদ্ধতি অনুসরণ করায় এই সাফল্য পেয়েছেন তিনি ।

ব্রড বলেন, ‘কৌশলগত দিক থেকে আমি ঠিক কাজটিই করেছি। নটিংহ্যামশায়ারে পিটার মুরসের সঙ্গে আমি এটা নিয়ে কাজ করেছিলাম। তিনি আমাকে শেন ওয়ার্নের উদাহরণ দেখিয়েছিলেন। ব্যাটিংয়ের সময় ওয়ার্নকে খুব দৃষ্টিনন্দন লাগত না ঠিকই, কিন্তু মাঠের নানাপ্রান্তে তিনি বল পাঠাতে পারতেন। বিশেষ করে ২০০৫ অ্যাশেজে তিনি খুবই কার্যকর ছিলেন। তাকে অনুসরণ করেই আমি খেলেছি।’

এই পেসার আরো যোগ করেন, ‘আমার রানগুলো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। উদ্দেশ্য ছিল, খেলার ধারা বদলে দেয়ার চেষ্টা করা। সকালে ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ বোলিং করেছে। আমার মনে হচ্ছিল, প্রথাগত পথে খেললে আমার আউট হওয়া কেবল সময়ের ব্যাপার। তাই আমি মুহূর্ত বদলে দেওয়ার চেষ্টা করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status