ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নরসিংদীর রায়পুরায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলাকেটে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 25 May, 2026, 8:01 PM

নরসিংদীর রায়পুরায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলাকেটে হত্যা

নরসিংদীর রায়পুরায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলাকেটে হত্যা

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক হিজড়ালে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও এক তৃতীয় লিঙ্গের হিজড়াকে গুরুতর আহত হয়েছে| ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৪ মে) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায়।

নিহত ইয়াসমিন ওরফে সুমন রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান এবং আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর মুরগীর ফার্মের কর্মচারী রাসেল তৃতীয় লিঙ্গের ইয়াসমিন ও চাঁদনীকে ফার্মে অসৎ কাজের উদ্দেশ্যে ডেকে নেয় রাসেলসহ কয়েকজন তাদের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়| পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বাগবিতন্ডা হয়।

এ ঘটনায় এ হত্যাকান্ড ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আহত চাঁদনীকে চিকিৎসার জন্য প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর থেকে ফার্মের কর্মচারী রাসেল পলাতক রয়েছে।পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে| পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে|

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন, হত্যাকান্ডের ঘটনাটি রহস্যজনক| পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status