ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ফিল্মি স্টাইলে ডাকাতি শেষে ঘরের সবাইকে ফল খাওয়াল ডাকাতরা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 July, 2020, 8:09 PM

ফিল্মি স্টাইলে ডাকাতি শেষে ঘরের সবাইকে ফল খাওয়াল ডাকাতরা!

ফিল্মি স্টাইলে ডাকাতি শেষে ঘরের সবাইকে ফল খাওয়াল ডাকাতরা!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেব গ্রামে বুধবার রাতে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মাইক্রোবাসে করে এসে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন সেট নিয়ে যায়। ডাকাতি করে যাওয়ার আগে ডাকাতদল নিজেরা ফল খায় ও ঘরের লোকজনকেও ফল খেতে দেয়। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেব গ্রামের বাসিন্দা ও প্রবাসী রিপন খান জানান, ঘটনার সময় তিনি স্ত্রীসহ অন্য জায়গায় ছিলেন। গভীর রাতে ডাকাতদল তাঁর বাড়িতে ঢুকে নিজের ও ভাড়াটিয়া সাইদুর রহমানের (ব্র্যাক ব্যাংক কর্মকর্তা) ঘরে প্রবেশ করে। প্রথমেই ডাকাতদল সাইদুর রহমান, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতদল দুই ঘর থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ, নগদ এক লাখ আট হাজার টাকা, দুটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।

সাইদুর রহমান জানান, ডাকাতদলটি মাইক্রোবাসে করে আসে। সাতজনের একটি দল ভেতরে ঢোকে। বাইরে আরো কয়েকজন অবস্থান নেয়। ডাকাতি শেষে তাঁর ঘর থেকে ফল নিয়ে মালিকের ঘরে বসে খায় এবং তাঁদেরকেও খেতে দেয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বৃহস্পতিবার বিকেলে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিভাবে কী ঘটল এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status