ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে অ্যাম্বুল্যান্স থেকে দেড় মণ গাঁজা উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 7:56 PM

রাজধানীতে অ্যাম্বুল্যান্স থেকে দেড় মণ গাঁজা উদ্ধার

রাজধানীতে অ্যাম্বুল্যান্স থেকে দেড় মণ গাঁজা উদ্ধার

রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় অ্যাম্বুল্যান্স হতে দেড় মণের বেশি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‍্যাব ৪ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ওভার ব্রিজের পাশে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অ্যাম্বুল্যান্স এর রোগীর সিটের নীচে লুকায়িত ১.৫ মণের অধিক (৬৪ কেজি) গাঁজা উদ্ধার করা হয়। মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে (৩৩) গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। দেশের সীমান্তাবর্তী এলাকাসমূহ হতে অবৈধ মাদকদ্রব্যে গাঁজা সংগ্রহ করে করোনা/দুর্যোগকালীন সময়কে কাজে লাগিয়ে আইন শৃঙ্কলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সহানুভতির মাধ্যম হিসেবে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্স ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করে আসছে।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status