ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
হাতিয়ায় বন্দুকুযদ্ধে জলদস্যু বাহার বাহিনীর প্রধান নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 July, 2020, 2:04 PM

হাতিয়ায় বন্দুকুযদ্ধে জলদস্যু বাহার বাহিনীর প্রধান নিহত

হাতিয়ায় বন্দুকুযদ্ধে জলদস্যু বাহার বাহিনীর প্রধান নিহত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহার বাহিনীর প্রধান বাহার উদ্দিন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের শুন্যেরচর

গ্রামের সুর্যমুখী খাল এলাকাল এ ঘটনা ঘটেছে। এ সময় র‌্যাব অস্ত্রও গুলিসহ জলদস্যু বাহিনীর চার ডাকাতকে আটক করেছে।
নিহত জলদস্যু কমান্ডার মো. বাহার উদ্দিন হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে।

আটককৃতরা হলো, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখ’র ছেলে মো. শান্ত শেখ, হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো.ইউছুফ, হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেল’র ছেলে আলাউদ্দিন, হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেন’র ছেলে মো. মুরাদ।

র‌্যাব-১১  এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী  জানান, এ সময় ঘটনাস্থল থেকে  ছয়টি এক নলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজসহ  বাহারের চার সহযোগীকে গ্রেফতার করা হয়। বাহারের বিরুদ্ধে হাতিয়াসহ বিভিন্ন থানায় একাধিক  মামলা রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status