ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ইউটিউবে ঝড় তুলেছেন কুসুম শিকদার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 1:53 PM

ইউটিউবে ঝড় তুলেছেন কুসুম শিকদার

ইউটিউবে ঝড় তুলেছেন কুসুম শিকদার

নাটক এবং সিনেমায় নিয়মিত অভিনয় করেন অভিনেত্রী কুসুম শিকদার। তার অভিনীত সিনেমা ‘শঙ্খচিল’ দুই বাংলায় জনপ্রিয়তা পেয়েছিল। অভিনয়ের বাইরে তার রয়েছে আরও প্রতিভা। গান আর লেখালেখিতেও বেশ দক্ষ তিনি।

গত পহেলা বৈশাখ উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন একটি গান গেয়েছিলেন কুসুম শিকদার। গানটির শিরোনাম ‘নেশা’। ওই সময়ই জানিয়েছিলেন এ গানটির মিউজিক ভিডিও নিয়ে হাজির হবেন তিনি।

ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘নেশা’ গানের ভিডিওটি। গানটিতে আবেদনময়ী হিসেবে নিজেকে হাজির করেছেন কুসুম। এমনভাবে কুসুম শিকদারকে কখনও তার ভক্তরা দেখেননি। মাত্র একদিনেই গানটি দেখা হয়েছে ২ লাখেরও বেশি বার।

মিউজিক ভিডিওতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সুজন। সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। গানের শুটিংয়ে ডিওপি হিসেবে ছিলেন রাজু রাজ।

সম্পাদনা: তাহের রাব্বী     
     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status