ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
চীনাকে সতর্কবার্তা দিতে তাইওয়ানের সামরিক মহড়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 16 July, 2020, 12:57 PM

চীনাকে সতর্কবার্তা দিতে তাইওয়ানের সামরিক মহড়া

চীনাকে সতর্কবার্তা দিতে তাইওয়ানের সামরিক মহড়া

দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান।

মহড়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) তাইওয়ানের মধ্য শহর তাইচংয়ে গোলাবারুদ নিক্ষেপ করে দেশটির সামরিক বাহিনী। জানিয়েছে আলজাজিরা।

চীনা আধিপত্যকে সতর্কবার্তা দিতে শুরু হওয়া সামরিক মহড়াটি প্রত্যক্ষ করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন।

পাঁচদিন ধরে চলা যুদ্ধ প্রস্তুতি নিয়ে এই মহড়া শেষ হবে শুক্রবার। এ বছরের শুরুতে মহড়াটি হওয়ার কথা ছিল, করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।

বুধবার সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপ করে তাইওয়ান নৌ বাহিনী। গত ১৩ বছরের মধ্যে এই প্রথম বার্ষিক সামরিক মহড়ায় এই মারণাস্ত্র নিক্ষেপ করল দেশটি।

এই মহড়া চলাকালীন তাইওয়ানের পূর্ব উপকূলে চীনের দুইটি পর্যবেক্ষণকারী জাহাজ দেখা গেছে বলে তাইওয়ানের বার্তা সংস্থা সিএনএ জানায়।

গত কয়েক মাসে তাইওয়ানের বিমান প্রতিরক্ষা জোনে চীনা সামরিক বিমান বারবার অভিযান চালায় বলে অভিযোগ দ্বীপরাষ্ট্রটির সরকারের।

এদিকে দক্ষিণ চীন সাগরে গুরুত্বপূর্ণ এলাকায় চীন সরকার নিজেদের অধিকার দাবি করায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সাগরের বেশিরভাগ অংশের সম্পদের উপর বেইজিংয়ের দাবিকে ‘পুরোপুরি বেআইনি’ বলে অ্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status