ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
২ কনেকে একই আসরে বিয়ে করলেন এক যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:52 PM

২ কনেকে একই আসরে বিয়ে করলেন এক যুবক

২ কনেকে একই আসরে বিয়ে করলেন এক যুবক

বরের নাম সন্দীপ উইকি । কনে দুইজন। এরমধ্যে একজন প্রেমিকা। অন্যজন বরের পরিবার সদস্যরা পছন্দ করেছে।গত ৮ জুলাই দুই কনেকে একই আসরে বিয়ে করেন তিনি। অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। বেতুল জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে ঘোডাডোংরি ব্লকের কেরিয়া গ্রামের বাসিন্দা সন্দীপ।

সন্দীপ আদিবাসী যুবক। তিনি সব রীতি মেনে একই সঙ্গে দুই নারীকে বিয়ে করেছেন। তাদের একজন হোসাঙ্গাবাদের বাসিন্দা। কেরিয়া গ্রামে বসে বিয়ের আসর। সন্দীপ দুই কনেকে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেন। সেখানে গ্রামের লোকজন উপস্থিত ছিল। সন্দীপ এবং দুই কনের বাড়ির লোকও ছিল।

সন্দীপ যখন ভোপালে পড়াশোনা করতেন, তখন ওই তরুণীর সঙ্গে তার পরিচয়। পরে সন্দীপের পরিবার কোয়ালারি গ্রামের এক তরুণীর সঙ্গে তার বিয়ে ঠিক করে।  দুই পাত্রীকে নিয়ে সন্দীপের পরিবারে অশান্তির সৃষ্টি হয়। ঝামেলা মেটাতে সন্দীপ ও দুই তরুণীর পরিবারকে ডাকে। বৈঠকে ঠিক করা হয়, দুই তরুণী যদি সন্দীপের সঙ্গে থাকতে রাজি হন, তাহলে তিনি দু’জনকেই বিয়ে করতে পারবেন।

পরে তিনি সব রীতি মেনে একই সঙ্গে দুই নারীকে বিয়ে করেছেন। গত ৮ জুলাই দুই কনেকে একই আসরে বিয়ে করেন তিনি। জেলা প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status