ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ইয়েমেনে সেনা অভিযানে ২৪ হুদি বিদ্রোহী নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 10:27 PM

ইয়েমেনে সেনা অভিযানে ২৪ হুদি বিদ্রোহী নিহত

ইয়েমেনে সেনা অভিযানে ২৪ হুদি বিদ্রোহী নিহত

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে আল-হুদায়দাহ প্রদেশে সেনাবাহিনীর অভিযানে ২৪ হুতি বিদ্রোহী নিহত হয়েছে।


দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টার ওই অভিযানে এসব হুতি বিদ্রোহী প্রাণ হারায়।

হুতিরা সানা ও কিলোসহ আল-হুদায়দাহ প্রদেশের ১৬টি এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রাখায় ওই সামরিক অভিযান চালানো হয় বলে দেশটির সরকারি বাহিনী জানিয়েছে।


সেনাবাহিনীর আল-আমালিকা ব্রিগেডের মুখপাত্র মাহেম আল-মেহজেমি গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু হুতি বিদ্রোহী আহত হয়েছে।


এ ব্যাপারে এখন পর্যন্ত হুতিদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।


২০১৪ সাল থেকেই দেশটিতে সৌদি আরবের মদদে গৃহযুদ্ধ শুরু হয়। তখন থেকেই হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে।


২০১৫ সাল থেকে সৌদি জোট হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। এতে হাজার হাজার বেসামরিক লোক মারা যায়।

 

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status