ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সাহেদের ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 9:05 PM

সাহেদের ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি

সাহেদের ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি

বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড চাইবে গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সাহেদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হবে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, আগামীকাল সকাল ১০টায় আদালতে তোলা হবে সাহেদকে। চাওয়া হবে ১০ দিনের রিমান্ড।

এদিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় সাহেদকে। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবি সাহেদকে বুঝে পেয়ে গণমাধ্যমকে রিমান্ড ও আদালতে তোলার বিষয়ে এসব কথা বলেন।



সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status