ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
তাহসান-মিমের 'হঠাৎ বিয়ে'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 5:03 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 July, 2020, 5:08 PM

তাহসান-মিমের 'হঠাৎ বিয়ে'

তাহসান-মিমের 'হঠাৎ বিয়ে'

গায়ক অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ‘হঠাৎ বিয়ে’ শিরোনামে একটি নাটকে অভিনয় করলেন। নাটকটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ। ঈদুল আজহায় নাটকটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

বর্তমান সময়ের জনপ্রিয় জুটি তাহসান খান ও বিদ্যা সিনহা মিম একসঙ্গে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও নাটকে কাজ করেছেন। করোনাকালীন তাদের দুজনের শর্টফিল্ম ‘কানেকশান’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়াও এই জুটির গ্রামীণফোনের বিজ্ঞাপনগুলো প্রশংসা কুড়ায়।

হঠাৎ বিয়ে, প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম জানান, নাটকটির কাজ আমরা গত বছরে শেষ করেছিলাম। নির্মাতা চেয়েছিলেন এটাকে ওয়েব ফিল্ম হিসেবে বানাবেন। কিন্তু বিভিন্ন কারণে তা করতে পারেননি নির্মাতা। তাই এবারের ঈদে নাটকটি টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

হঠাৎ বিয়ে, নাটকটি প্রচারিত হবে আসন্ন কোরবানি ঈদে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status