ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নাটোরে নবজাতকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 4:59 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 15 July, 2020, 5:02 PM

নাটোরে নবজাতকের মরদেহ উদ্ধার

নাটোরে নবজাতকের মরদেহ উদ্ধার

নাটোর শহরে আলাইপুর এলাকায় বাড়ির সিঁড়ি থেকে সদ্য প্রসূত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উদ্ধারের পর আঞ্জুমান মফিদুল ইসলামের হাতে দাফনের জন্য তুলে দেয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় স্থানীয় মুসলিম ইনস্টিটিউটের পাশের একটি বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, কে বা কারা রাতের কোনো এক সময় নবজাতকটির মরদেহ মুসলিম ইনস্টিটিউটের পাশে একটি বাড়ির সিঁড়ির এক কোণে পলিথিনে মোড়া অবস্থায় ফেলে রেখে যায়। এক কোণে পরে থাকায় দীর্ঘক্ষণ কেউ দেখতে পায়নি মরদেহটি। পরে বাড়ির লোকজন টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে আঞ্জুমান মফিদুল ইসলামের হাতে তুলে দেয় দাফনের জন্য।


সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status