ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সন্ত্রাসী কর্মকাণ্ডে আইএসআই, অভিযুক্ত না করে পাকিস্তান ভাবমূর্তি হারাচ্ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 3:27 PM

সন্ত্রাসী কর্মকাণ্ডে আইএসআই, অভিযুক্ত না করে পাকিস্তান ভাবমূর্তি হারাচ্ছে

সন্ত্রাসী কর্মকাণ্ডে আইএসআই, অভিযুক্ত না করে পাকিস্তান ভাবমূর্তি হারাচ্ছে

দীর্ঘদিন ধরে চলা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পাকিস্তান তাদের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স আইএসআইকে অভিযুক্ত না করার কারণে দেশটির সুনাম নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন  যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ মাইকেল রুবিন।

ওয়াশিংটন এক্সামিনারের বেল্টওয়ে কনফিডেনশিয়ালের ব্লগার মাইকেল ‍রুবিন বলছেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে গোয়েন্দা সংস্থার সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জবাবাদিহিতা না করায় দেশটির সুনাম নষ্ট হতে বসেছে। সেই সাথে দেশটির নিরাপত্তা ক্ষুন্ন হচ্ছে এবং আর্থিক ও সুরক্ষার ব্যর্থতার দ্বারপ্রান্তে যেয়ে পৌঁছেছে পাকিস্তান।

তেহেরিক ই তালেবানের সাবেক মুখপাত্র এহেসানুল্লাহ এহেসানের ঘটনা নিয়ে মাইকেল রুবিন বলেন, এহেসানুল্লাহ এহসান যিনি ছিলেন পাকিস্তানের মাটিতে রক্তাক্ত সন্ত্রাসী হামলার অন্যতম মূল হোতা তিনি চলতি বছরের ফেব্রুয়ারীতে পাকিস্তানের কারাগার থেকে পালিয়ে গিয়েছেন। যদিও এহসান তুরষ্কে পালিয়ে গিয়েছেন বলে দাবি করে আসছে পাকিস্তান তবে নির্ভরযোগ্য প্রমাণ থেকে জানা যায় পাকিস্তানী গোয়েন্দা সংস্থার তত্বাবধানেই ছিলো এহেসান।    

মাইকেল রুবিন বলেন, বাইরের দেশের  কর্মকর্তারা এবং কূটনীতিকরা যখন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সাথে দ্বিপাক্ষিক আচরণের বিষয়ে পাকিস্তানের মুখোমুখি হন,তখন পাকিস্তানি কর্তৃপক্ষ প্রায় ক্ষিপ্ত হন।এর জের ধরেই পাকিস্তানি কর্তৃপক্ষ ভারতীয় গোয়েন্দা প্রতিবেদনগুলো খারিজ করতে পারে কারণ পাকিস্তান সব সময়ই ভারতকে তাদেরে শত্রুপক্ষ মনে করে। দীর্ঘদিন ধরে পাকিস্তানের কার্যক্রম বিশ্বজুড়ে ভারতকে আরো ‍বিশ্বাসযোগ্য করে তুলেছে।

শুধুমাত্র পাকিস্তানি নেতারাই না, গোয়েন্দা সংস্থা এবং অনলাইন ট্রল সবকিছুই এহসান সম্পর্কে পাকিস্তানি জাতীয়তাবাদী ক্রোধকে অপসারণ করতে সক্ষম হয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status