ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ইসরায়েলি 'স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র' কিনছে ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 3:28 PM

ইসরায়েলি 'স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র' কিনছে ভারত

ইসরায়েলি 'স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র' কিনছে ভারত

গালওয়ানে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সীমান্তে শক্তি আরো বাড়াতে এবার ইসরায়েলের কাছ থেকে 'স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র' কিনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এই এই নিয়ে দ্বিতীয়বার ইসরায়েল থেকে স্পাইক ক্ষেপণাস্ত্র কিনছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ১২টি স্পাইক লঞ্চার এবং ২০০টির বেশি ক্ষেপণাস্ত্রের অর্ডার ফের একবার ইসরায়েলকে দেয়ার প্রস্তাব গৃহীত হয়েছে। গত বছর বালাকোটে সার্জিক্যাল স্টাইকের পর একই পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার জরুরি ভিত্তিতে কেনা হয়েছিল।

ভারতীয় সূত্রের খবর, গতবারের কেনা লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র পাকিস্তান সীমান্তের কাছে মজুদ করেছিল সেনাবাহিনী। এবার হয়তো চীনের বিরুদ্ধে ব্যবহারের ভাবনা আছে। কারণ, চীনা বাহিনী পূর্ব লাদাখে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র মজুত করেছে বলে জানা গেছে।

এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারও প্রস্তুতির জন্য সেনাবাহিনীকে ৫০০ কোটি রুপি ব্যয়ের ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতা ব্যবহার করেই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র-গোলাবারুদ কেনার পরিকল্পনা করেছে ভারতীয় সেনাবাহিনী। সূত্র: বর্তমান।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status