ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ফিট থাকতে দৌড়বিদের ভরসাও ক্রিকেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 1:12 PM
সর্বশেষ আপডেট: Monday, 13 July, 2020, 1:16 PM

ফিট থাকতে দৌড়বিদের ভরসাও ক্রিকেট

ফিট থাকতে দৌড়বিদের ভরসাও ক্রিকেট

বৈচিত্র্যের দিক থেকে ক্রিকেট আর অ্যাথলেটিক্স আলাদা ঘরানার খেলা। তবে ক্রিকেটাররা ফিট থাকার জন্য প্রায়ই দৌড়াদৌড়ি করে থাকেন। বলা যায় যেকোনো ক্রীড়াবিদই ফিট থাকতে দৌড়াদৌড়ি করে থাকেন। তবে দৌড়বিদরাও যে ফিট থাকার জন্য মাঝে মাঝে ক্রিকেটকে বেছে নেন তা জানা গেল এবার।

প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স মিটে ঠিক দু’বছর আগে সোনা জিতে নজির গড়েছিলেন হিমা দাস। করোনাভাইরাস মহামারির জন্য এখনো অলিম্পিকে খেলার যোগ্যতামান অর্জন করতে পারেননি এই স্প্রিন্টার। কিন্তু তা নিয়ে চিন্তিত নন আসামের এই অ্যাথলেট।

নিজেকে ফিট রাখতে নিয়মিত পাতিয়ালার জাতীয় শিবিরে ক্রিকেট খেলছেন তিনি। এছাড়া মাঝে মাঝে সাইকেল চালিয়েও নিজেকে ফিট রাখছেন হিমা।

ভারতীয় সংবাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই স্প্রিন্টার বলেন, ‘এই মুহূর্তে সামনে কোনো প্রতিযোগিতা না থাকায় সেভাবে অনুশীলন হচ্ছে না। মাঝারি অনুশীলন করেই নিজেকে ফিট রাখছি। দেখা যাক কবে থেকে পুরোদমে অনুশীলন করতে পারি!’

ফিট রাখার জন্য কী করছেন জানতে চাইলে হিমা বলেন, ‘এই মুহূর্তে পাতিয়ালায় খুব গরম। তাই সকালেই অনুশীলন করতে হচ্ছে। বিকেলে অবসর পাওয়া যায়। সে সময়টা ভেলোড্রোমে গিয়ে সাইকেল চালাই। এছাড়া ফিট থাকতে ক্রিকেট মাঠে বোলিং করে নিজেকে ব্যস্ত রাখি।’

৪০০ মিটারে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাথলেট আরো বলেন, ‘জীবনকে নিয়মের মধ্যে রেখে যতটা উপভোগ করা যায়, ততটাই করি। আমার মূলমন্ত্র হল সব সময় ইতিবাচক ও খুশি থাকা।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status