ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নেইমার-এমবাপ্পেদের ৯ গোলের উৎসবে মাতল ৫ হাজার দর্শক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 1:07 PM

নেইমার-এমবাপ্পেদের ৯ গোলের উৎসবে মাতল ৫ হাজার দর্শক

নেইমার-এমবাপ্পেদের ৯ গোলের উৎসবে মাতল ৫ হাজার দর্শক

করোনাকালে গ্যালারিপূর্ণ দর্শক নিয়ে মাঠে ফিরেছে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

রোববার রাতে ফ্রান্স সরকার আয়োজিত এক প্রীতি ম্যাচে ৫ হাজার দর্শকের সমারোহে মাঠে তাণ্ডব চালিয়েছেন নেইমার-এমবাপ্পেরা।

অতিথিদের মাঠ স্তাদিও ওসিয়েনে দুর্বল প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে দিল পিএসজি । এ যেন পাড়ার মাঠে বড় ভাইদের সঙ্গে কিশোরদের ম্যাচ।

দ্বিতীয় বিভাগের দল লা হ্যাভরকে গুনে গুনে ২ হালি গোল দিয়েও মন ভরেনি নেইমারদের। ৯-০ গোলে হারিয়েছে তাদের।

এই ৯ গোলে অবদান রেখেছেন ৬ ফুটবলার। এদের মধ্যে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি ও স্প্যানিশ উইঙ্গার পাওলো সারাবিয়া। একটি করে গোল করেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, আইভোরি কোস্টের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ে ও আর্নোদ কালিমুয়েন্দোর।

হ্যাভরের ঘরের মাঠ স্তাদিও ওসিয়েনের দর্শক ধারণক্ষমতা ২৫ হাজার হলেও করোনাবিধি মানায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ হাজার দশককে এই গোলোৎসব দেখতে সুযোগ দেয়া হয়।

তথ্যসূত্র: গোল ডট কম


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status