ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অন্যরকম ‘হ্যাট্রিকের’ শিকার পাক পেসার হারিস রউফ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 July, 2020, 1:36 PM

অন্যরকম ‘হ্যাট্রিকের’ শিকার পাক পেসার হারিস রউফ

অন্যরকম ‘হ্যাট্রিকের’ শিকার পাক পেসার হারিস রউফ

পাকিস্তানের ডানহাতি পেসার হারিস রউফ। যিনি নিজিই হ্যাট্রিকের শিকার হয়েছেন। অবশ্যই তা মাঠের বাইরে হওয়া অন্যরকম হ্যাট্রিক।

টানা তৃতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন এই পেসার।

সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, তৃতীয় দফায় তরুণ ব্যাটসম্যান হায়দার আলী ও পেসার ইমরান খানের রিপোর্ট নেগেটিভ এলেও করোনা মুক্ত হতে পারেননি হারিস রউফ। টানা তিনবারই করোনা পজিটিভ হয়েছেন হারিস। তাই অন্যান্য সব খেলোয়াড় থেকে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে তাকে। ওদিকে বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টির পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।

জানা গেছে, শনিবার লাহোরে হায়দার ও ইমরানের সঙ্গে ফের পরীক্ষা করা হবে কাশিফের। যদিও আগের পরীক্ষায় নেগেটিভ এসেছিল তার। আর ফলাফল ফের নেগেটিভ আসলেই এই তিন ক্রিকেটারকে ইংল্যান্ডে পাঠাবে পিসিবি।

ইতিমধ্যে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ সদস্যের পাকিস্তান দল ইংল্যান্ডে পৌঁছেছে। উস্টারশায়ারে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার মধ্যেই তারা অনুশীলন করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ আগস্ট ম্যানচেস্টারে শুরু হবে পাকিস্তানের টেস্ট মিশন।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status