ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিখোঁজ জেলের লাশ মিলল বঙ্গোপসাগরে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 10:08 PM

নিখোঁজ জেলের লাশ মিলল বঙ্গোপসাগরে

নিখোঁজ জেলের লাশ মিলল বঙ্গোপসাগরে

নোয়াখালীর হাতিয়ার উপজেলার নিঝুপ দ্বীপ এলাকায় একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার একদিন পর বঙ্গোপসাগর থেকে নিখোঁজ জেলে সোহাগের লাশ উদ্ধার করা হয়েছে।

সে জাহাজমারা ইউপির আমতলী এলাকার জাবের হোসেনের ছেলে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ক্যাডার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ। এ সময় দুর্ঘটনার শিকার নৌকাটিও উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার গভীর রাতে নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ক্যাডার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার নৌকাটি ১৩ জন জেলেসহ জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। তখন নৌকার সব জেলে ঘুমে ছিল। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status