ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্রোতে জেলের জালে পাঁচ বিষধর সাপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 10:12 PM

স্রোতে জেলের জালে পাঁচ বিষধর সাপ

স্রোতে জেলের জালে পাঁচ বিষধর সাপ

স্রোতে জেলের জালে ধরা পড়ল পড়ল পাঁচ বিষধর সাপ। পরে স্থানীয়রা সাপগুলো পিটিয়ে মেরে ফেলেন।

বুধবার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় এ ঘটনা ঘটে।

উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের বেরখালী সেতুর নিচে জেলেদের সোতিজালে পাঁচটি বিষধর সাপ ঢুকে পড়লে স্থানীয়রা সাপগুলো মেরে ফেলে। প্রতিটি সাপ কমপক্ষে ৫-৬ ফুট লম্বা।


আব্দুর রহিম ও কাসেম আলী নামে দুইজন জেলে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বেরখালী সেতুর নিচে পানি প্রবাহের পথে তারা সোতিজাল পেতে রেখে যান। বুধবার সকালে সেই জাল তুলে দেখেন পাঁচটি বিষধর সাপ।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, হয়তো পানির স্রোতে সাপগুলো জালের মধ্যে ঢুকে পড়ে। এ প্রজাতির বিষধর সাপ সাধারণত জলে অথবা জলের কাছাকাছি থাকতে পছন্দ করে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status