ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 7 June, 2026, 12:35 PM

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টের খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মোঃ সাহেদ হোসেন, প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার প্রতিনিধি সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ফুটবল খেলোয়াড় খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিসিবির কোর্স মুফাচ্ছিনুল ইসলাম তপু, বাংলাদেশ ক্রিকেট  আম্পায়ার্স এন্ড স্কোরারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান সৈকত, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান প্রমূখ।
জাতীয় পর্যায় টুর্নামেন্টে অংশ নেয় বাগেরহাট জেলা স্কুল বনাম মাগুরা জেলা স্কুল।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আখেরুজ্জামান তাপস ও জাকির হোসেন মিঠু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status