ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুলিশের মাথা ফাটালেন বাসচালক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 10:16 PM

পুলিশের মাথা ফাটালেন বাসচালক

পুলিশের মাথা ফাটালেন বাসচালক

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবলকে মারধরের অভিযোগে এক বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তার ওই বাস চালককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার বাসচালকের নাম রমজান (৪০)। পুলিশ কর্মকর্তার দায়ের করা মামলায় আল আমিন ও ইমন নামে বাসচালকের আরো দুই সহযোগী পলাতক রয়েছে।


মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে নরসিংদীগামী মেঘালয় পরিবহন নামে একটি বাস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় রাস্তার মাঝখানে থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এসময় সড়কে যানজটের সৃষ্টি হলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ চালককে বাসটি সরিয়ে নিতে বলে। বাসচালক ক্ষিপ্ত হয়ে অপর দুই সহযোগীসহ ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করে। এতে কাঠের লাঠির আঘাতে ওই পুলিশ কর্মকর্তার মাথা ফেটে যায়। পরে সহযোগী ট্রাফিক পুলিশ এবং আশেপাশের লোকজন বাসচালককে আটক করে। দুই সহযোগী পালিয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status