ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিকিৎসার জন্য লন্ডন গেলেন অর্থমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 10:03 PM

চিকিৎসার জন্য লন্ডন গেলেন অর্থমন্ত্রী

চিকিৎসার জন্য লন্ডন গেলেন অর্থমন্ত্রী

চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বাজেট অধিবেশনের আগেই অর্থমন্ত্রীর চোখের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু বাজেট অধিবেশনের কারণে তিনি যেতে পারেননি। এখন বাজেট শেষ হওয়ায় তিনি লন্ডনে গেছেন।

সূত্র আরও জানায়, করোনাভাইরাসের কারণে নিয়মানুযায়ী অর্থমন্ত্রী লন্ডনে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। তারপর পূর্ব নির্ধারিত হাসপাতালে তিনি চোখের ফলোআপ চিকিৎসা করাবেন।

লন্ডনে অর্থমন্ত্রীর পরিবার আগে থেকেই আছেন। তার মেয়ে সেখানে রয়েছেন। বুধবার অর্থমন্ত্রী একাই লন্ডনে গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status