ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার পুলিশের খাঁচায় পরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 9:56 PM

এবার পুলিশের খাঁচায় পরী

এবার পুলিশের খাঁচায় পরী

কখনো তানিশা আক্তার, আবার কখনো ফারিয়া চৌধুরী অথবা পরী (৩০) যখন যে নামে ভর করুক না কেন যার উপর একবার পরীর নজর পড়েছে আর্থিক-মানসিক ও শারিরীকভাবে ভয়ঙ্কর বিপদে ফেলে দেওয়ার ঘটনা শত শত। হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া ও একজন চা বিক্রেতার স্ত্রী হওয়া সত্বেও গোসল করতেন বিলাসবহুল বাথটাবে। রুমভর্তি দামি আসবাবপত্রে ঠাসা। সমাজের উচুস্তরের বেশকিছু পুরুষের আনাগোনা ছিলো প্রকাশ্যে।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক পরিচয়ে উপজেলার শতাধিক গরীব মানুষদেরকে সরকারি ঘর বরাদ্দ, বয়স্ক ও বিধবা ভাতা এবং বিদ্যুতের মিটার দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বিভিন্ন সময়ে বিভিন্ন রঙে বিভিন্ন রূপে টার্গেট করা ব্যক্তিদের জীবন অতিষ্ট করে তুললেও শেষ রক্ষা হলো না।

অবশেষে সেই ভয়ঙ্কর পরী বেগমকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। (৩০ জুন) মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। পরী গ্রেপ্তারের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে রামগঞ্জ উপজেলাব্যাপী ভুক্তভুগীরা স্বস্থি প্রকাশ করেছে। পরীর না জানা আরো অনেক অপকর্ম নিয়ে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী কয়েকজন নারী ও গরীব মানুষরা জানান, শুধু নামেই নয় সুন্দর চেহারার অধিকারী পরী বেগম। কখনো উপজেলা নির্বাহী অফিসার কখনো মহিলা বিষয়ক কর্মকর্তা আবার কখনো সমাজসেবা কর্মকর্তা সেজে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে পুরুষ, গ্রামের অবলা দরিদ্র অসহায় নারী ও কিশোরীদের ফাঁদে ফেলে নিজের ইচ্ছা মাফিক অর্থ আদায় করাই হলো এই পরীর কাজ।

আর উঠতি বয়সের যুবক, চাকরিজীবী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ ব্যক্তিদের ফেইজবুকে আপত্তিকর চ্যাটিং বা মোবাইল ফোনে কথা বলে ট্রাপে ফেলেও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে কয়েক লাখ লাখ টাকা। অন্যদিকে ফোনে কথা বলে রুমডেট করার ফাঁদে ফেলে শিকার ধরতো।

এটা কোন কাল্পনিক কোন জ্বীন-পরীর গল্প না, ডানাবিহীন পরীও না। জেলার রামগঞ্জের এক প্রতারক পরী বেগমের কথা বলা হচ্ছে। বেশ কয়েক মাস থেকে সে উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের এলাকা থেকে ওই পরী বেগমের নানান প্রতারণার খবর এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

পরীর এমন কর্মকাণ্ডের বিচার দাবিতে ভূক্তভোগী শিরীন আক্তার নামে এক গৃহবধূ একাধিক নারীর পক্ষে বাদী হয়ে গত বৃহস্পতিবার রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মুনতাসির জাহানের বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পরী বেগম (প্রকাশ ফাতেমা আক্তার পরী) রামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড নন্দনপুর গ্রামের উম্মেদ ভূঁইয়া বাড়ির চা দোকানি আলমগীর হোসেনের স্ত্রী। চা দোকানদার স্বামী আলমগীর বেশ কয়েকবার স্ত্রীর বেপরোয়া অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেও দফায় দফায় মারধরের শিকার হয়েছেন। পরীর ভাড়া করার লোক দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে কয়েকবার।

পরী বেগম সম্প্রতি রামগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বেচারাম বাড়ির শিরীন আক্তারসহ ২৩ জন দরিদ্র অসহায় নারীর কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বভাতা ও সরকারি বরাদ্ধে ঘর করে দেওয়ার নাম করে সহজ সরল মহিলাদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে পরী বেগমের স্বামী আলমগীর হোসেন জানান, আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা। শিরিন বেগম ইএনও অফিসে যে অভিযোগ করেছে তাও পুরোপুরি সত্য নয়।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, ফাতেমা আক্তার পরীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে পরীর বিরুদ্ধে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, আমরা পরী বেগমের বিরুদ্ধে একটি প্রতারণা অভিযোগ পেয়ে তদন্তে সত্যতা পেয়ে তাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে প্রতারণা ও প্রশাসনের পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status