ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ত্রীকে বাঁচাতে প্রাণ দিলেন স্বামীও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 9:31 PM

স্ত্রীকে বাঁচাতে প্রাণ দিলেন স্বামীও

স্ত্রীকে বাঁচাতে প্রাণ দিলেন স্বামীও

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইয়াসিন আলী নামে এক শিশু। ইয়াসিন সম্পর্কে তাদের নাতি।

বুধবার দুপুরে উপজেলার সদর ইউপির কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- একই গ্রামের বৃদ্ধ আজহার আলী ও তার স্ত্রী রেনু বেগম।

কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, দুপুরে শিশু ইয়াসিন আলীকে নিয়ে বসতঘর থেকে উঠানে নামেন বৃদ্ধা রেনু বেগম। এ সময় উঠানের ওপরে থাকা বৈদ্যুতিক তার হঠাৎ ছিঁড়ে বৃদ্ধার গায়ে পড়ে। এতে রেনু ও ইয়াসিন বিদ্যুৎস্পৃষ্ট হন। একপর্যায়ে নাতি ছিটকে দূরে চলে গেলেও বৃদ্ধা মাটিতে পড়ে যান। পরে স্ত্রীকে বাঁচাতে স্বামী আজহার আলী এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ওসি আরো জানান, গুরুতর অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন। আহত তিন বছরের নাতি ইয়াসিন হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status