ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বয়ষ্ক ব্যক্তির সঙ্গে লিভ ইন করছেন মোনালিসা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 9:44 PM

বয়ষ্ক ব্যক্তির সঙ্গে লিভ ইন করছেন মোনালিসা

বয়ষ্ক ব্যক্তির সঙ্গে লিভ ইন করছেন মোনালিসা

২০০৮ সালে দুলহা আলবেলার সেটে বিক্রান্তের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। সেই থেকে তাঁদের সম্পর্কের সূত্রপাত। বিক্রান্তের সঙ্গে পরিচয়ের পর থেকেই একে অপরকে ভালবাসতে শুরু করেন। এরপর বিগ বস ১০-এর সেটে আচমকাই ক্যামেরার সামনে দীর্ঘদিনের বন্ধু বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বাঙালি অভিনেত্রী মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।

আরও পড়ুন : বিপাশা বসুকে নিয়ে মুখ খুললেন করণ, কী বললেন বাঙালি স্ত্রীকে নিয়ে

সম্প্রতি একটি সংবাদ সংস্থার সাক্ষাতকারে মোনালিসা জানান, একটি সংবাদপত্রে আচমকাই তাঁকে নিয়ে একটি খবর ছাপানো হয়। যেখানে জানানো হয়, মোনালিস নাকি এক বয়ষ্ক ব্য়ক্তির সঙ্গে লিভ ইন সম্পর্কে জড়ান। সেই খবর প্রকাশ্যে আসার পর যেন আকাশ থেকে পড়েন মোনালিসা। তবে স্ত্রীর সম্পর্কে লেখা ওই খবর দেখে হেসে ফেলেন বিক্রান্ত।

মোনালিসা জানান, কীভাবে তাঁর সম্পর্কে এই ধরনের খবর কেউ ছাপাতে পারেন! তাঁর সঙ্গে কথা না বলে কীভাবে এসব লেখা হয় বলেও প্রশ্ন তোলেন মোনালিসা। তবে বিক্রান্তকে নিজের জীবনে পেয়ে তিনি খুশি কারণ তাঁর স্বামী কোনওভাবেই এসব খবরে বিশ্বাস করেন না। তবে যে ব্যক্তির নাম জড়িয়ে তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে খবর প্রকাশ করা হয়, তাঁকে একবার দেখতে চান বলে মন্তব্য করেন বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী।

প্রসঙ্গত, দুপুর ঠাকুরপো-তে ঝুমা বউদি হয়ে বাঙালি দর্শকদের নজর কাড়েন মোনালিসা। তবে দুপুর ঠাকুরপোর দ্বিতীয় সিরিজের পর তৃতীয় পর্যায়ে তাঁকে আ দেখা যায়নি। শুধু তাই নয়, এরপর মোনালিসাকে আর কোনও ওয়েব সিরিজে দেখা যাবে কি না, সে বিষয়েও খোলসা করে কিছু জানাতে পারেননি ভোজপুরী অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status