ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই মেয়েকে গলা কেটে হত্যার পর বাবার বিষপান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 9:26 PM

দুই মেয়েকে গলা কেটে হত্যার পর বাবার বিষপান

দুই মেয়েকে গলা কেটে হত্যার পর বাবার বিষপান

চট্টগ্রামের পটিয়ায় দুই মেয়েকে গলা কেটে হত্যার পর বাবা নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

বুধবার ভোরে উপজেলার কাশিয়াইশ ইউপির ভাণ্ডারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- টুকু বড়ুয়া ও ছোট বোন নিশু বড়ুয়া। তাদের বাবার নাম মোখেন্দু বড়ুয়া।

ইউপি সদস্য মো. ইউসুফ বলেন, মোখেন্দু বড়ুয়া ঢাকায় চাকরি করেন। পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকে দুই মেয়ে নানার বাড়িতে থাকতেন। করোনা পরিস্থিতির কারণে লকডাউন হওয়ায় দুই মাস আগে গ্রামে এসে শ্বশুরবাড়িতে থাকেন মোখেন্দু বড়ুয়া। বুধবার ভোরে দুই মেয়েকে হত্যার পর নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, দুইটি খুনের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status