ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সবাই আমাকে হট এবং সেক্সি ভাবে: ঋতুপর্ণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 8:45 PM

সবাই আমাকে হট এবং সেক্সি ভাবে: ঋতুপর্ণা

সবাই আমাকে হট এবং সেক্সি ভাবে: ঋতুপর্ণা

‘কসমিক সেক্স’ এর মতো ছবিতে কাজ করে রাতারাতি চলচ্চিত্রাঙ্গনে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন। এর আগে ‘গান্ডু’ ছবিতে তাকে দেখা গেলেও ‘কসমিক সেক্স’ এর মধ্য দিয়েই ক্যারিয়ারের ভিত্তি পান কলকাতায় ‘ঋ’ নামে অধিক পরিচিত এই নায়িকা।



তবে সম্প্রতি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষেপেছেন তিনি। তার মতে, কলকাতার লোকে কখনও কলকাতার লোককে দাম দেয় না। তাই তিনি মুম্বাইয়ের পথ ধরছেন। সেখানে দু-একটা ছবিতে কাজ করলে তাকে দাম আরও বাড়বে বলে মনে করেন তিনি।

ক্যারিয়ার নিয়ে বর্তমানে ঝুঁকিতে থাকা এই অভিনেত্রী বলেন, ‘সবাই আমাকে হট ভাবে, সেক্সি ভাবে। আমার তাতে কিছু আসে যায় না। নির্মাতারাও হট গল্পের ছবিতে আমাকে অফার করে। আমি যে যে কাজ করেছি, তা করার সাহস কারও হবে না।’

যদিও তিনি নিজেই বলছেন- তার অতি সাহসী দৃশ্যের জন্য পরবর্তিতে অনেক বড় বড় কাজ তার হাতছাড়া হয়েছে। ঋতুপর্ণা বলেন, ‘ওইভাবে আমাকে ভাঙা যাবে না। আগে যা করেছি, সব ভুল করেছি- ভেবে কোনওদিন হতাশা হব না।’


কলকাতা ছাড়া প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য- ‘যদি আমি মুম্বাইয়ে একটা ছবিতে কাজ করে আসি কিংবা একটা ভোজপুরী ছবিতে নেচে আসি, তাহলে হাউ হাউ করে শোরগোল বাঁধাবে! শুধু আমার বেলায় নয়। সবার বেলায়। তাই তো, সকলে চলে যাচ্ছেন। আমি কলকাতায় সকলের সঙ্গে কাজ করতে চাই। কিন্তু তাদেরও তো আমাকে নিয়ে কাজ করার ইচ্ছেটা থাকতে হবে!’

এসময় কলকাতার বাংলা সিনেমার মান নিয়ে প্রশ্ন তোলেন ঋতুপর্ণা সেন। সুযোগ পেলে ভবিষ্যতে দর্শকদের ভালো ছবি উপহার দিতেও প্রতিশ্রুতিবদ্ধ নায়িকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status