ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৯৫ হাজারেই পাওয়া যাচ্ছে ইলেকট্রিক গাড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 8:41 PM

৯৫ হাজারেই পাওয়া যাচ্ছে ইলেকট্রিক গাড়ি

৯৫ হাজারেই পাওয়া যাচ্ছে ইলেকট্রিক গাড়ি

পরিবেশবান্ধব এবং খরচ কম তাই পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক গাড়ি। বাংলাদেশেও পাওয়া যাচ্ছে এমন গাড়ি। চায়না লোংসিদা বাংলাদেশ কোম্পানি লিমেটেড নামের একটি প্রতিষ্ঠান দেশে বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাহন বিক্রি করছে। এর মধ্যে আছে ইজি বাইক, পিকআপ, ভ্যান ইত্যাদি।

প্রতিষ্ঠানটির একটি ইলেকট্রিক গাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। ছোট্ট আকারের হলেও এর ডিজাইন চমৎকার। মাত্র ৯৫ হাজার টাকায় গাড়িটি পাওয়া যাচ্ছে।

চালকসহ চারজন এতে আরামসে বসা যাবে। গাড়িটির সঙ্গে ব্যাটারি নেই। ব্যাটারি আলাদাভাবে কিনে সংযোজন করতে হবে। এর চারটি ব্যাটারি লাগবে যার দাম ৪০ হাজার টাকা। গাড়িটির সঙ্গে ইলেকট্রিক মোটর, চার্জারসহ আনসুঙ্গীক সব কিছুই দেয়া থাকবে।

চায়না থেকে এই গাড়ির যন্ত্রাংশ আমদানি করে গাজীপুরের মাওনার কারখানায় সংযোজন করে বিক্রি করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ভিজিট করে জানা গেলো এই গাড়ির প্রচুর চাহিদা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী ক্রেতারা এই গাড়ি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। কেউবা কিনেও নিচ্ছেন।

সিঙ্গেল চার্জে এই গাড়ি ১২০ কিলোমিটার পর্যন্ত চলবে পারবে।

প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড লিগাল বিভাগের ম্যানেজার শামীম হোসাইন বলেন, আমাদের এই ইলেকট্রিক কারটি লম্বায় সাড়ে সাত ফুট। প্রস্থ ৪ ফুট। উচ্চতা সাড়ে পাঁচ ফুট থেকে ৬ ফিট পর্যন্ত। এর সঙ্গে থাকছে ১০০০ ওয়াটের একটি মোটর ও চার্জ কন্ট্রোলার, ৪৮ ভোল্টের একটি চার্জার, একটি স্পেয়ার চাকা এবং একটি টুলস বক্স।

তিনি জানান, এর সঙ্গে ব্যাটারি থাকছে না। আলাদাভাবে ব্যাটারি কিনে সংযোজন করতে হবে। এই গাড়ি চালানোর জন্য চারটি ব্যাটারি লাগবে। যার দাম ৪০ হাজার টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status