ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুলিবিদ্ধ দাদুর ওপর বসে কাঁদছে শিশু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 July, 2020, 7:42 PM

গুলিবিদ্ধ দাদুর ওপর বসে কাঁদছে শিশু

গুলিবিদ্ধ দাদুর ওপর বসে কাঁদছে শিশু

সিআরপিএফ জওয়ানদের ওপর হামলাকারী জঙ্গিদের গুলিতে মৃত দাদুর রক্তমাখা দেহের ওপর বসে অসহায়ভাবে কাঁদছে তিন বছরের শিশু। আজ বুধবার সকাল থেকে  এই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই অসহায় শিশুটির ছবি দেখে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। চোখের সামনে গুলি চলার ঘটনা দেখে ভয় পাওয়া ওই বাচ্চাটিকে উদ্ধার করেছে পুলিশ।

ভারতের জম্মু ও কাশ্মীরের সোপোরে আজ সকালে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় কর্তব্যরত এক জওয়ানের মৃত্যু হয়েছে। ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই শিশুটির দাদুর মৃত্যু হয়। জঙ্গি-পুলিশের গুলি বিনিময়ের মধ্যে সাধারণ নাগরিকের অসহায়তা ফুটে ওঠে তিন বছরের বাচ্চাটির চোখে।

সকালে গাড়ি করে দাদুর সঙ্গে শ্রীনগর থেকে হান্ডওয়ারা যাচ্ছিল শিশুটি। জঙ্গি-সেনার গুলির ঝাঁকের মধ্যে পড়ে যায় গাড়িটি। তাতেই ঝাঁঝরা হয়ে যায় ওই বাচ্চাটির দাদুর দেহ। পরে বাচ্চাটিকে উদ্ধার করে পুলিশ। সেই উদ্ধারের ছবি কাশ্মীর জোন পুলিশের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে কয়েক ঘণ্টা আগে। সেখানকার পুলিশের এক অফিসার জানিয়েছেন, উদ্ধারের সময় ভয়ে কাঁপছিল শিশুটি। সংবাদ সংস্থার ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের গাড়িতে করে যাওয়ার সময়ও অঝোর ধারায় কাঁদছে শিশুটি।

গত সপ্তাহেও অনন্তনাগে গুলি বিনিময়ের সময় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছিল। আজ এই গুলি বিনিময়ে এক জওয়ানের মৃত্যু হয়েছে। গুলির লড়াইয়ে পালিয়ে গেছে জঙ্গিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status