ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে সামনে: ডব্লিউএইচও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 June, 2020, 9:18 AM

আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে সামনে: ডব্লিউএইচও

আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে সামনে: ডব্লিউএইচও

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতোমধ্যে বিশ্বে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃত্যু হয়েছে পাঁচ লাখের বেশি মানুষের। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এবারে নতুন ভয়াবহ একটা পর্যায়ে ঢুকছে বিশ্ব।

ডব্লিউএইচও বলছে, মহামারি করোনাভাইরাসের প্রকোপ তো শেষ হয়নি, শেষ হওয়ার কাছাকাছিও যায়নি। বরং ভাইরাসটির সংক্রমণের ভয়াবহ ধাপটি সামনে অপেক্ষা করছে। অবস্থা এমন চলতে থাকলে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কা করা হচ্ছে।
চীনের উহান থেকে নিউমোনিয়ার মতো একটি রহস্যজনক ভাইরাস হিসেবে প্রাদুর্ভাব শুরুর পর মহামারির রুপ ধারণ করা নভেল করোনাভাইরাসের সংক্রমণ গত ছয় মাস ধরে চলছে। সময় যত গড়িয়েছে ভাইরাসটির ভয়াবহতা তত স্পষ্ট হয়েছে। ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলছেন, সতর্ক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস সতর্ক করে বলছেন, ‌‘করোনাভাইরাসের সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সামনে অপেক্ষা করছে।’ সঙ্গে যোগ করে বলেন, ‘এই রকম পরিবেশ ও অবস্থা চলতে থাকলে, আমরা সেই ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status