ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নৌকায় করে অফিস করছেন উপজেলা কর্মকর্তারা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 June, 2020, 6:21 PM

নৌকায় করে অফিস করছেন উপজেলা কর্মকর্তারা

নৌকায় করে অফিস করছেন উপজেলা কর্মকর্তারা

জামালপুরের দেওয়ানগঞ্জে গত ২৪ ঘণ্টায় বন্যার সার্বিক পরিস্থিতি আরো অবনতি হয়েছে। যমুনা এবং ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধিতে উপজেলার ৮টি ইউনিয়নসহ পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার বিকেল ৩টা পর্যন্ত বন্যার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। উপজেলার ৮ ইউনিয়ন এবং পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার ৫২ হাজার মানুষ পানিবন্দি। ২৫ হাজার ঘরবাড়িতে বন্যার পানি উঠেছে। চিকাজানি এবং চুকাইবাড়ী ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দুই ইউনিয়নে বন্যার পানির পাশাপাশি তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে।

এদিকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে পানি ওঠায় উপজেলার প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে ছোট ডিঙি নৌকায় করে কর্মকর্তাদের অফিস ত্যাগ করতে দেখা গেছে।

দেওয়ানগঞ্জ সরকারি এ কে এম কলেজে অবস্থিত গণগ্রন্থাগার থেকে সোমবার হতে উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বন্যার দিনগুলোতে এখানে থেকেই উপজেলা প্রশাসনের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

তিনি বলেন, বন্যার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে এবং প্রতিদিনই বন্যা আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status