ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভারতের গোয়েন্দা কোয়াডকপ্টার ভূপাতিত করল পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 6:25 PM

ভারতের গোয়েন্দা কোয়াডকপ্টার ভূপাতিত করল পাকিস্তান

ভারতের গোয়েন্দা কোয়াডকপ্টার ভূপাতিত করল পাকিস্তান

ভারতের আরেকটি গোয়েন্দা কোয়াডকপ্টার (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। বিরোধীয় কাশ্মীর অঞ্চলে এ ড্রোনটি গুলি করে ধ্বংস করা হয়েছে। হিমালয় বেষ্টিত ওই অঞ্চলটিতে প্রায়ই দুই প্রতিবেশী দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

রোববার দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে ভারতীয় ড্রোনটি ভূপাতিত করার কথা জানানো হয়। এতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী হট স্প্রিং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

এতে বলা হয়, কোয়াডকপ্টারটি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার ৮৫০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এ বছরে এটি নিয়ে ভারতীয় নবম কোয়াডকপ্টার ভূপাতিত করা হল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status