ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
হাইটেক স্টেডিয়াম বানাচ্ছে ভারত, বৃষ্টিতে বাতিল হবে না ম্যাচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 June, 2020, 2:05 PM

হাইটেক স্টেডিয়াম বানাচ্ছে ভারত, বৃষ্টিতে বাতিল হবে না ম্যাচ

হাইটেক স্টেডিয়াম বানাচ্ছে ভারত, বৃষ্টিতে বাতিল হবে না ম্যাচ

বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে ভারত। এই স্টেডিয়ামে যা সুযোগ সুবিধা রয়েছে তা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামেও নেই।

জানা যাচ্ছে, এবার বৃষ্টি হলেও ম্যাচ বন্ধ হবে না। সাধারণত ক্রিকেট স্টেডিয়ামে ছাদ থাকে না। কিন্তু চণ্ডীগড়ের নির্মীয়মাণ এই হাইটেক স্টেডিয়ামে বৃষ্টি থেকে ম্যাচ বাঁচানোর যাবতীয় ব্যবস্থা থাকবে।

এছাড়াও বহু অত্যাধুনিক ব্যবস্থা থাকবে মুল্লাপুর আন্তর্জাতিক স্টেডিয়ামে। আসলে গ্রিন বিল্ডিংস কনসেপ্ট অনুযায়ী তৈরি করা হচ্ছে এই স্টেডিয়াম।

আট লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে এই হাইটেক স্টেডিয়াম। খরচ হচ্ছে দেড়শো কোটি টাকা। জানা গিয়েছে, মোহালি স্টেডিয়ামের থেকে তিনগুণ বড় হবে এই স্টেডিয়াম। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। বৃষ্টি বা রোদের হাত থেকে বাঁচতে পারবেন দর্শকরাও। রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম থাকবে স্টেডিয়ামে। যাতে বৃষ্টির জল ধরে রেখে তা আবার নতুন করে ব্যবহার করা যায়!

এছাড়া গোটা স্টেডিয়ামের ইলেকট্রিসিটি চলবে সৌর বিদ্যুতের মাধ্যমে। স্টেডিয়ামের বিস্তীর্ণ জায়গা জুড়ে লাগানো হবে গাছ। যাতে প্রাকৃতিক শোভা বজায় থাকে।

জানা যাচ্ছে, এই স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেম এতটাই ভালো থাকবে যে বৃষ্টি থামার আধ ঘণ্টার মধ্যে খেলা শুরু করা যাবে। তাছাড়া বৃষ্টি চলাকালীন পিচ ও আউটফিল্ডের কোনও রকম ক্ষতিও হবে না।

হাইটেক স্টেডিয়ামে দর্শকদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখা হয়েছে। বৃষ্টি বা রোদের হাত থেকে দর্শকরা এবার বাঁচতে পারবেন। তবে কবে এই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হবে তা এখনও পাকাপাকিভাবে কিছু জানানো হয়নি।

ইতিমধ্যে হাইটেক স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ অনেক দূর এগিয়েছে। তবে যেহেতু অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, তাই এই স্টেডিয়াম নির্মাণের সময় লাগবে অনেকটাই বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status