ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
ডা. জাফরুল্লাহ চৌধুরীর গলার স্বরে সমস্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 10:42 PM

ডা. জাফরুল্লাহ চৌধুরীর গলার স্বরে সমস্যা

ডা. জাফরুল্লাহ চৌধুরীর গলার স্বরে সমস্যা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। অক্সিজেন প্রয়োজন হয় না, তবে গলা ব্যথার জন্য কথা বলতে কষ্ট হয় তার। গলার স্বর কমেছে। এমন অবস্থায় নিয়মিত চিকিৎসা নিচ্ছেন, খাওয়া-দাওয়া করছেন ও লেখালেখি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

শনিবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সেলের প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু। তিনি জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসক ডা. নাজীব মোহাম্মদের বরাতে এসব তথ্য জানান। ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। কথা বলার কারণেই জাফরুল্লাহ চৌধুরীর গলার স্বর কমেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ আগের চেয়ে কমেছে। তাকে নিয়মিত অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও বেশি উন্নত। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন জাফরুল্লাহ চৌধুরী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status