ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
রংপুর-গাইবান্ধায় করোনায় আক্রান্ত ১২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 10:41 PM

রংপুর-গাইবান্ধায় করোনায় আক্রান্ত ১২

রংপুর-গাইবান্ধায় করোনায় আক্রান্ত ১২

রংপুর মেডিকেল কলেজের ল্যাবে ২৪ ঘণ্টায় চিকিৎসক, পুলিশ, নার্সসহ ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন রংপুরের, দুইজন গাইবান্ধার বাসিন্দা।

শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তাদের মধ্যে রমেক হাসপাতালের একজন চিকিৎসক, একজন নার্স ও রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল রয়েছেন।

রমেক অধ্যক্ষ আরো জানান, রংপুর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২৩ জন। মারা গেছেন ১৩ জন।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status