ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
৩০০ ফিটে ঝোপ থেকে তরুণীর মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 10:40 PM

৩০০ ফিটে ঝোপ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

৩০০ ফিটে ঝোপ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ঢাকার খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কের পাশের ঝোপ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে সড়কের পূর্বাঞ্চল থেকে বসুন্ধরা প্রকল্পের মাঝামাঝি রাস্তার দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর পরিচয় জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন জানান, মরদেহের নাক ও মুখ দিয়ে তরল পদার্থ বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে রাখা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status