ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
আল্লাহ্‌র ওপর বিশ্বাস রাখা জরুরি: আফ্রিদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 10:36 PM

আল্লাহ্‌র ওপর বিশ্বাস রাখা জরুরি: আফ্রিদি

আল্লাহ্‌র ওপর বিশ্বাস রাখা জরুরি: আফ্রিদি

পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি বেশ কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভক্তদের নিজের সর্বশেষ অবস্থা জানাতে বুধবার সন্ধ্যায় অল্প সময়ের জন্য ফেসবুক লাইভে এসেছিলেন তিনি। সেখানে নিজের অবস্থা জানানোর পাশাপাশি সবাইকে ঠিকভাবে ধর্ম পালনের আহ্বান জানান এই অলরাউন্ডার।

লাইভে এসে সবাইকে সালাম জানিয়ে আফ্রিদি বলেন, গত দুইদিন হলো আমায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা শুনছি তাই লাইভে এলাম। সবাইকে আনন্দের সঙ্গে জানাতে চাই যে আমার অবস্থা দিন দিন ভালো হচ্ছে। আমি আল্লাহ্‌র কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।

তিনি আরো বলেন, করোনা থেকে সেরে উঠতে আপনারা কালোজিরা, লং, চা, গরম পানি ইত্যাদি সেবন করতে পারেন। বাসা থেকে খুব দরকার ছাড়া বের হবেন না। আর ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নেই।  

এরপর পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, জীবনে কিছু কিছু ঘটনা আসে যা আমাদের অনেক কিছু শেখায়। মুসলমান হিসেবে আমার যেটা মনে হয়েছে, আল্লাহ্‌র উপর আমাদের বিশ্বাস রাখা জরুরি। রাসুল (স) ২২-২৩ বছর ধরে বিশ্বাস বাড়ানোর জন্য কষ্ট করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত সবই প্রয়োজনীয় কিন্তু আসল জিনিস হল বিশ্বাস। আমি করোনার এ সময়ে এই বিশ্বাস বাড়াতে, ঈমান মজবুত করার চেষ্টা করছি। করোনা থেকে এটাই শিখছি।

সুস্থ হওয়ার পর আবার অসহায়দের দুয়ারে খাবার পৌঁছে দেয়ার কথা জানান আফ্রিদি। সবার কাছে দোয়া চেয়েছেন এই ক্রিকেটার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status