ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ছাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 10:29 PM

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ছাড়ালো

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৮ লাখ ৮ হাজার ৭৭২ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৬৩ হাজার ৫৬৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪৬ লাখ ৫৭ হাজার ৭৩৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩ হাজার ৩৯৬। মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ৫০২ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ৫৬৮ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৯০ জনের। তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৭৬ হাজার ৯৫২ জন। প্রাণ হারিয়েছে ৮ হাজার ২ জন।

এছাড়া চতুর্থ স্থানে উঠে আসা ভারতে করোনায় ৪ লাখ ৭২৪ জন আক্রান্ত ও ১৩ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে ৩ লাখ ৩ হাজার ১১০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৪২ হাজার ৫৮৯ জন।

করোনার উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজার ৩৫২ জন এতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চার হাজার ৬৩৪। দেশটিতে করোনার সংক্রমণ থমকে গেলেও চলতি সপ্তাহে ফের আক্রান্তের ঘটনা ঘটছে।

এদিকে করোনা মহামারির ফলে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে আফ্রিকাসহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ। বিভিন্ন দেশে লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ায় এ শঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০০৭-০৮ সালের দিকে খাবারের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে যে ধরনের সহিংস পরিস্থিতি দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি হতে পারে। বিশ্ব চাইলে আসন্ন এ সংকট ঠেকাতে পারে, তবে তা করার সময় ফুরিয়ে আসছে। খুব দ্রুতই সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status