ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনা: ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 2:43 PM

করোনা: ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

করোনা: ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল

ব্রাজিলে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা দশ লাখ ছাড়াল। করোনার সার্বক্ষণিক পরিসংখ্যান প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাব বলছে, ব্রাজিলে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন ১০ লাখ ৯ হাজার ৬৯৯ জন। মোট মৃতের সংখ্যা এখন ৪৮ হাজার ৯৫৪ জন।

আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থান এখন দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের আক্রান্ত প্রায় ২৩ লাখ ও মৃত্যু ১ লাখ ২১ হাজার এর বেশি। যুক্তরাষ্ট্রের পরই রয়েছে লাতিন অঞ্চলের বৃহত্তম দেশ ব্রাজিল। সেখানে সংক্রমিত মানুষের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।


দেশটিতে করোনার আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ২৬ ফেব্রুয়ারি। প্রাদুর্ভাব শুরুর প্রথমদিকে দেশটিতে ভাইরাসটির প্রকোপ ততটা না ছড়ালেও মে ও জুন থেকে প্রকোপ বাড়তে থাকে। দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট এর ভাইরাসকে সামান্য ফ্লু বলে অভিহিত করার মাশুল দিতে হচ্ছে পুরো ব্রাজলিকে।

প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো লকডাউন কড়াকড়ি করার দায়ে ইতোমধ্যে তার দুই স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন। তার সরকার সস্প্রতি ভাইরাসটি নিয়ে তথ্য দেওয়া বন্ধ করে। পরে অবশ্য সমালোচনার মুখে আবার করোনা বিষয়ক তথ্য প্রদানের বিষয়টি শুরু হয়।

অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালুর জন্য মরিয়া এই প্রেসিডেন্ট দেশের লকডাউন শিথিল করার ঘোষণা দেন। অথচ এই সময়ে ভাইরাসটির সংক্রমণ বাড়তে শুরু করে আশঙ্কাজনক হারে।

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় সংক্রমণ বেড়েছে এটা আরও বাড়তে থাকবে বলে শঙ্কা তাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status