ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
রাজধানীর আনোয়ার খান হাসপাতালে ভর্তি বদি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 1:00 PM

রাজধানীর আনোয়ার খান হাসপাতালে ভর্তি বদি

রাজধানীর আনোয়ার খান হাসপাতালে ভর্তি বদি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। বদির একান্ত সহকারী হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারীরিক অবস্থান অবনতি না ঘটলেও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে নিজের গাড়ি নিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বদি।

করোনার উপর্সগ দেখা দেয়ায় আবদুর রহমান বদি গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কক্সবাজারের হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status