ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৬৭, তিন সপ্তাহ পর সর্বোচ্চ আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 1:05 PM

দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৬৭, তিন সপ্তাহ পর সর্বোচ্চ আক্রান্ত

দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৬৭, তিন সপ্তাহ পর সর্বোচ্চ আক্রান্ত

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ হাজার তিনশ ৭৩ জন। এছাড়া দেশটিতে মারা গেছে মোট দুশ ৮০ জন।

তার মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬৭ জন। গত তিন সপ্তাহের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের ঘটনা।

আজ শনিবার দেশটির সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে আক্রান্তের পর সেরে উঠেছে ১০ হাজার আটশ ৫৬ জন এবং বর্তমানে চিকিৎসাধীন আছে ১২৭৩ জন।

এর আগে গত ২৮ মে দক্ষিণ কোরিয়ায় একদিনে ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। সেটাই ছিল দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড। সূত্র: এপি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status