ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সুশান্তকে আমি নিয়ে এসেছি, আর আমার বিরুদ্ধেই মামলা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 12:54 PM

সুশান্তকে আমি নিয়ে এসেছি, আর আমার বিরুদ্ধেই মামলা?

সুশান্তকে আমি নিয়ে এসেছি, আর আমার বিরুদ্ধেই মামলা?

সুশান্তের মৃত্যুর ঠিক পরই সলমন খান, করণ জোহর, একতা কাপুর সহ বলিউডের একাধিক প্রযোজক ও ব্যক্তিত্বদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। এমনকি ইতিমধ্যেই, সুশান্তের মৃত্যুর ঘটনায় মুম্বইয়ের ৫টি প্রযোজনা সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে পুলিস। এদিকে এই মামলায় তাঁর নাম জড়ানোয় বেজায় চটেছেন একতা কাপুর।

তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন একতা। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার একটি খবরের পোর্টালের স্ক্রিনশট শেয়ার করে বিরক্ত একতা লিখেছেন, ”সুশিকে কাস্ট না করার জন্য আমার বিরুদ্ধে মামলা করার জন্য ধন্যবাদ। যখন আমিই ওকে প্রথম ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলাম। এই বিভ্রান্তিকর তত্ত্বগুলিতে আমি বিচলিত। দয়া করে এখন পরিবার ও বন্ধুদের শান্তিতে শোকপ্রকাশ করতে দিন। সত্যিটা থেকেই যায়। এটা বিশ্বাস করতে পারছি না।”

একতা আরও লিখেছেন, ”সুধীর কুমার ওঝার এই মামলা যেখানে আমার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সুশান্তকে ৭টা ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। যার মধ্যে কিছু ছবি মুক্তিই পায়নি। আর এই কারণেই সুশান্ত এই পদক্ষেপ করেছেন।

প্রসঙ্গত আইনজীবী সুধীর কুমার ওঝা জানিয়েছেন, ”আমি বিহারের মুজাফরপুরের একটি আদালতে করণ জোহর, সঞ্জয়লীলা বনশালি, সলমন খান, একতা কাপুর সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এই ৮ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status