ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
এবার স্বজনপ্রীতি বিরুদ্ধে মুখ খুললেন আয়েশা টাকিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 12:50 PM

এবার স্বজনপ্রীতি বিরুদ্ধে মুখ খুললেন আয়েশা টাকিয়া

এবার স্বজনপ্রীতি বিরুদ্ধে মুখ খুললেন আয়েশা টাকিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডে ‘স্বজনপ্রীতি’ বিতর্কের ঝড় বইয়ে দিয়েছে। এ প্রসঙ্গে মুখ খুলেছেন কঙ্গনা রানাউত, বিবেক ওবেরয়, রাবিনা ট্যান্ডন, সাইফ আলী খানের মতো তারকারা। এবার সেই তালিকায় যোগ হলো নতুন নাম, আয়েশা টাকিয়া।

বলিউড থেকে ছুটি নেওয়া ৩৪ বছর বয়সী এই তারকা স্বজনপ্রীতি, বুলিং, ট্রল নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। কর্মক্ষেত্রে নিজের হেনস্তা হওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন, ‘আমিও হেনস্তার শিকার হয়েছি। আমি আজ বিশ্বকে সব বলতে চাই।

কেউ আপনাকে অনুভব করিয়েছে যে, আপনি কোনো কাজেরই না? আমি জানি, তখন কেমন লাগে।

আপনি (বিষণœতায় ভোগা মানুষ) একা নন। আমি আপনাদের সঙ্গে আছি। আপনি, আমরা প্রত্যেকে বিশেষ আর সবার থেকে আলাদা। মন খুলে কথা বলুন।

বিশ্বাস করুন, আপনি একজন বিজয়ী।’ সঙ্গে আয়েশা আরও যোগ করেন, ‘এই বিশ্বকে আরও সহনশীল হতে হবে।

আরও নিরপেক্ষ এবং ন্যায্য হতে হবে। পরের প্রজন্ম যেন আরেকটু ভালোভাবে বাঁচতে পারে, আমাদেরকেই সেটা নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status