ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ডোকলামের কৌশলগত এলাকার ছবি তুলল চীনা সেনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 11:39 AM

ডোকলামের কৌশলগত এলাকার ছবি তুলল চীনা সেনা

ডোকলামের কৌশলগত এলাকার ছবি তুলল চীনা সেনা

উত্তেজনা কমছে না চীন সীমান্তের সিকিম সেক্টরে। গত দু’দিন আগে ডোকলাম মালভূমিতে এসেছিল ৫ থেকে ৬ জন চীনা সেনা। ভুটান সেনার আউটপোস্টে তারা বেশ কিছুক্ষণ সময় কাটায়। ডোকলামের কৌশলগত এলাকাগুলির ছবি তোলে। আধ ঘণ্টা মতো থেকে চলে যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৭ সালের জুনে ডোকলাম-সংকটের টানা ৭২ দিন ভারত চীনের সেনারা মুখোমুখি ছিল। এরপর থেকেই প্রতি মাসেই দু’এক বার চীনা ফৌজ ভুটান-চীন-ভারতের সীমান্ত সংযোগস্থলের এই মালভূমিতে টহল দিতে আসে। এক-দু’দিন থেকে চলে যায়। ভুটান সেনার আউটপোস্টেই তারা থাকে। ভারতীয় সেনার তরফে এ নিয়ে কোনও বাধা দেওয়া হয় না। এক সেনা কর্তার কথায়, ডোকলামের কৌশলগত এলাকায় ভারতের সেনাও টহল দেয়। ফলে চীনা সেনাকে বাধা দেওয়ার প্রশ্ন নেই। তবে এখন চীনারা ডোকলামেও পরিকাঠামো নির্মাণের জন্য যাতায়াত শুরু করতে পারে। সে সময় পরিস্থিতি বুঝে পদক্ষেপ করতে হবে।

ভুটান সেনার সঙ্গে চীনা বাহিনীর সখ্যতা নিয়েও ভারতের প্রতিরক্ষা মহলে কিছুটা সংশয় রয়েছে। ভুটানের পোস্টগুলিতে আগে সেনা থাকত না। ২০১৭ এর বিবাদের পর অন্তত ভুটানের বাহিনী সেখানে থাকে। পাঁচ-সাত জন ফৌজকে  সে দিন ছবি তুলতে দেখা গেলেও মালভূমির নীচে কত সেনা জমায়েত হয়েছে, তার খোঁজ রাখছে ভারতীয় সেনা।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডোকলাম থেকে শিলিগুড়ির আকাশপথে দূরত্ব মাত্র ২৭ কিলোমিটার। ফলে ডোকলামে কোনও অবস্থাতেই চীনের কার্যকলাপ চালাতে দেওয়া মুশকিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status