ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
অন্তঃসত্ত্বা কিশোরীকে বিক্রি করে দিল বাবা-মা ও প্রেমিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 11:42 AM

অন্তঃসত্ত্বা কিশোরীকে বিক্রি করে দিল বাবা-মা ও প্রেমিক

অন্তঃসত্ত্বা কিশোরীকে বিক্রি করে দিল বাবা-মা ও প্রেমিক

১৭ বছর বয়সী নারী। এখনো বিয়ে হয়নি। কিন্তু সম্পর্ক ছিল এক যুবকের সঙ্গে। গর্ভবতী হয়ে যাওয়া সেই কিশোরীকে নিয়ে অমানবিক সিদ্ধান্ত নেয় তার বাবা-মা; সেই তালিকায় রয়েছে কিশোরীর প্রেমিকও। ৫০ হাজার টাকায় কিশোরীকে বেচে দেয় তারা।

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের ভদোদরার শিনোর তালুকা এলাকায়। এ ঘটনার পরপর অবশ্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।

পরে ওই কিশোরীর বাবা-মা ও প্রেমিককে শিশু পাচার আইনে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর অবশ্য তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

পুলিশ বলছে, কিশোরীকে বেচে দেওয়ার পর এক আত্মীয় ওই কিশোরীর বাবাকে বলেন, অনেক কম টাকায় মেয়েকে বেচে দিয়েছ। যেহেতু সে কিশোরী, তাই অন্ততপক্ষে পাঁচ লাখ টাকায় বেচা উচিত ছিল।

এরপরই ওই কিশোরীর বাবা যার কাছে মেয়েকে বিক্রি করেছিলেন, তার কাছ থেকে অতিরিক্ত টাকা চাইতে শুরু করের। অবশ্য সেই টাকা আদায়ের আগেই পুলিশের জালে ধরা পড়ে যান সবাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status