ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
জাপানে প্রবেশ নিষেধ বাংলাদেশসহ ১১১ দেশের নাগরিকদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2020, 11:38 AM
সর্বশেষ আপডেট: Saturday, 20 June, 2020, 3:57 PM

জাপানে প্রবেশ নিষেধ বাংলাদেশসহ ১১১ দেশের নাগরিকদের

জাপানে প্রবেশ নিষেধ বাংলাদেশসহ ১১১ দেশের নাগরিকদের

বাংলাদেশসহ ১১১টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে সে দেশের সরকার। তবে বিশেষ পরিস্থিতিতে এটি শীথিল করা হবে বলে জানিয়েছে জাপান। এছাড়া জাপান ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।

গতকাল শুক্রবার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় গত ২৫ মে থেকেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১০টি দেশকে জাপান ভ্রমণের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৩০ এপ্রিল ঢাকা থেকে টোকিও যাওয়া একটি চাটার্ড ফ্লাইটের চারজন ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছিলেন।

বাংলাদেশসহ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ১১১টি দেশে ১৪ দিনের মধ্যে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা-টোকিও বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে আগে থেকেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status